বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ঢাকায় আসা ৪ চীনা নাগরিকের করোনা শনাক্ত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

চীন থেকে ঢাকায় আসা চার নাগরিকের প্রাথমিকভাবে করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, আনুমানিক বিকেল ৩টা নাগাদ চারজনের শরীরে করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে আমরা শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ থেকেই এ বিষয়টি নিয়ে সচেতনভাবে কাজ করছিলাম। একইসঙ্গে আরও যারা বিভিন্ন দেশ থেকে আসছে, তাদেরও ওপরও আমরা পর্যবেক্ষণ বাড়িয়েছি।

এই কর্মকর্তা বলেন, আমরা ওখানে পরীক্ষা করে চারজনকে পেয়েছি। এদের এখন পিসিআর পরীক্ষা করে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হবে।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category