বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

হিযবুত তাহরীর শীর্ষ নেতা নাফিজ গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

পুলিশের ওপর হামলা, নাশকতাসহ পাঁচ মামলায় দীর্ঘ ৮ বছরের পলাতক আসামি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা নাফিজ সালাম উদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। ঢাকার আদাবরের আব্দুস সালামের ছেলে নাফিজ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক এ তথ্য জানান।

এএসপি ফজলুল হক বলেন, গ্রেপ্তার নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। পরিচয় গোপন রাখার জন্য দাঁড়ি কেটে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন তিনি।

বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তিনটি মামলা ও মোহাম্মদপুর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে নাফিজ সালাম উদয় এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ওপর গ্র‌্যাজুয়েশন শেষ করে ২০০৮ সালে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, নাফিজ হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category