বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

প্লেয়ার্স ড্রাফটে ছিলেন সাকিব আল হাসানও!

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

রোববার রাতে বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিষ্কার হয়, সাকিব সত্যিই বিপিএল খেলবেন এবং চিটাগাং কিংসেই। নতুন মালিকানা ও নতুন নামে আবার বিপিএল খেলতে আসা চিটাগাং কিংসের সরাসরি চুক্তি করা ক্রিকেটার হলেন সাকিব।

আজ সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফটের পর হোটেল সোনারগাঁর বলরুমে হলভর্তি সাংবাদিকের সামনে চিটাগাং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী জানিয়েছেন, তারা আগে জেনে নিয়েছেন সাকিব সত্যিই খেলতে পারবেন কিনা। সব জেনেবুঝে এবং সব দিক থেকে নিশ্চয়তা পাওয়ার পরই তারা সাকিবকে দলে ভিড়িয়েছেন।

সামির কাদের চৌধুরী বলেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

সাকিবের সমসাময়িক অনেকেই আজকের বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সশরীরে অংশ নিয়েছেন। ফরচুন বরিশালের টেবিলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ তিনজনই ছিলেন। রংপুরের টেবিলে নুরুল হাসান সোহানকেও দেখা গেছে। এছাড়া খুলনা টাইগার্সের টেবিলে মেহেদি হাসান মিরাজও ছিলেন বেশ সক্রিয়।

কিন্তু চট্টগ্রামের টেবিলে সাকিব আল হাসান ছিলেন না। যেহেতু তিনি দেশেই নেই, তাই তার প্লেয়ার্স ড্রাফটে সশরীরে থাকার কথাও না। তবে সাকিব কি চিটাগাং কিংসের দল গঠনে কোনো মত দিয়েছেন? কিংবা দল সাজানোয় সাকিবের কোনো ভূমিকা ছিল কি?

এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি সামির কাদের চৌধুরী জানান, সাকিবের ইনপুট ছিল। সাকিবের পরামর্শও নিয়েছেন তারা।সামির বলেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশামতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category