বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

৩৪ বছর পর ট্রিপল সেঞ্চুরি, ৮২৩ রানে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

মুলতান টেস্টে অবশেষে ইনিংস ঘোষণা করলো ইংল্যান্ড। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে প্রথম ইনিংসের ইতি টানলো ইংলিশরা। ৭ উইকেটে ৮২৩ রান করে পিচে থাকা ক্রিস ওকস ও ব্রাইডন কার্সকে ডেকে নেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ। টেস্ট ইতিহাসে এক ইনিংসে দলীয় চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৫৫৬ রান। স্বাগতিকদের রানের পাহাড়ের বিপরীতে পাল্টা পর্বত দাঁড় করিয়েছে ইংল্যান্ড। ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। সব মিলিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩২২ বলে ৩১৭ রানের (২৯ চার ও ৩ ছক্কায়) মহাকাব্যিক ইনিংস খেলেন ব্রুক।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেণ গ্রাহাম গুচ। সেটি আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯০ সালে। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। আর সব মিলিয়ে টেস্টে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি হয়েছে ৫ বছর আগে ২০১৯ সালে। এই পাকিস্তানের বিপক্ষেই অ্যাডিলেডে ৩৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এদিন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন জো রুট। ৩৭৫ বলে ২৬২ রান (১৭ চারে) করেন তিনি। রুটের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২৫৪ রানের। সেটিও ছিল পাকিস্তানের বিপক্ষেই, ২০১৬ সালে ম্যানচেস্টারে।

মুলতানে চতুর্থ উইকেটে ৪৫৪ রানের জুটি করেন রুট। টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে এজবাস্টনে ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রানের জুটি করেছিলেন পিটার মে ও কলিন কাউড্র। ওই জুটিও হয়েছিল চতুর্থ উইকেটেই।

ইংলিশদের ৪৫৪ রানের জুটি ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে হোবার্ট টেস্টে ৪৪৯ রানের জুটি করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেস। সেটি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।টেস্টে ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিটি ৬২৪ রানের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি জুটিটি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেল জয়াবর্ধানে।ইংল্যান্ডের ৮২৩ রানের ইনিংসে বেন ডাকেটের অবদান ৮৪ রানের। এছাড়া ওপেনার জ্যাক ক্রাউলি করেন ৭৮ রান। ৩১ রান করেন জেমি স্মিথ। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও সাইম আইয়ুব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category