বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আন্তর্জাতিক ম্যাচে অদ্ভুত কাণ্ড, খেলোয়াড় হয়ে নেমে পড়লেন কোচ!

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

জেপি ডুমিনি বড় ক্রিকেটার ছিলেন। তাকে সবাই চেনেন এক নামে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। ৫ বছর হয়ে গেলো অবসরের বৃত্তে রয়েছেন ডুমিনি। এখন তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। অথচ তাকেই কিনা দেখা গেলো প্রোটিয়াদের জার্সিতে মাঠে নেমে পড়তে!

ক্রিকেটের মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা একেবারে নজিরবিহীন নয়। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচে এমন ছবি দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের মাঠে নেমে পড়ার ঘটনা নিতান্ত বিরল।সেই বিরল ঘটনাই দেখা গেলো আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডেতে। খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পড়েন কোচ জেপি ডুমিনি। কিন্তু কেন?আসলে আবুধাবির প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয় তাদের। সেই কারণেই প্রথম ইনিংসের শেষের দিকে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।সঙ্গত কারণেই ডুমিনির দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নেমে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবসরের পরেও ডুমিনি কতটা ফিট, সেটা বোঝা যায় মাঠেই। তার ফিল্ডিং প্রচেষ্টা কুর্নিশ আদায় করে নেয় ক্রিকেটপ্রেমীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category