বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের যুবক নিহত

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৩ Time View

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুর্ঘটনায় নিহত হন এই যুবক।নিহত ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার আমানত উল্লাহর ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন আমার সংবাদকে বলেন, ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে ইসমাইল অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাসে তার বাসার সামনের একটি সড়কে কার ড্রাইভিং শিখছিলেন। তার বন্ধু কারের ড্রাইভিং করছিলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কারটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় ইসমাইল।

শরীফ আরও জানান, নিহত ইসমাইল গেল বছর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান। সেখানের সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয়ে টেকনোলোজিতে ভর্তি হয় সে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category