রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সিঙ্গাপুরে দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

সিঙ্গাপুরে প্রভাবশালী সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম ইসওয়ারানকে দুর্নীতির অভিযোগে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী এই নেতা নগররাষ্ট্রটির পরিবহনমন্ত্রী ছিলেন।

ইসওয়ারান মন্ত্রী পদে থাকাকালীন ৪ লাখ ৩ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলার) মূল্যের উপহার গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। তার প্রাপ্ত উপহারের মধ্যে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্সের টিকিট, একটি বিলাসবহুল বাইসাইকেল, মদ এবং ব্যক্তিগত প্লেনে ভ্রমণ অন্তর্ভুক্ত ছিল। এর বেশিরভাগ উপহারই তিনি প্রভাবশালী ধনী ব্যবসায়ী ওং বেং সেনের কাছ থেকে পেয়েছিলেন। ওং বেং সেনের বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।

মামলার রায় প্রসঙ্গে সিঙ্গাপুরের উচ্চ আদালতের বিচারপতি ভিনসেন্ট হুং বলেন, ইসওয়ারান তার ক্ষমতার অপব্যবহার করেছেন, যা জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার অবনতি ঘটিয়েছে। আদালত আরও জানান, ইসওয়ারান প্রথমে এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এই মনোভাবকে তার মধ্যে অনুশোচনার অভাবের প্রতিফলন বলে উল্লেখ করেছেন বিচারপতি।

আগামী ৭ অক্টোবর কারাগারে প্রবেশ করতে হবে ইসওয়ারানকে। তিনি চাঙ্গি কারাগারে নিজের শাস্তি ভোগ করবেন। এই কারাগারটি কঠোর শৃঙ্খলার জন্য পরিচিত, যেখানে অধিকাংশ বন্দি বিছানার পরিবর্তে খড়ের মাদুরে ঘুমায় এবং কক্ষে কোনো পাখার ব্যবস্থা থাকে না।

সিঙ্গাপুরে গত ৫০ বছরের মধ্যে এটি প্রথম ঘটনা যেখানে একজন রাজনীতিবিদ দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হলেন। দক্ষিণপূর্ব এশিয়ার ছোট্ট দেশটি তার পরিষ্কার-স্বচ্ছ ইমেজ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তবে ইসওয়ারানের এই মামলাটি সেই সুনামকে আঘাত করেছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category