বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নতুন দুই সিনেমা যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে আজ

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ Time View

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি সাইফুল ইসলাম পরিচালিত ‘পায়ের ছাপ’, অন্যটি আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ: দ্য পেপার’।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘পায়ের ছাপ’ সিনেমার মাধ্যমে নায়িকা চরিত্রে অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। এর আগে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে নায়িকা হয়েছেন মেঘলা।

মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

‘পায়ের ছাপ’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক ও আতিয়া আনিশা।

‘পায়ের ছাপ’ সিনেমাটি ১১টি হলে চলবে। এ হলগুলো হচ্ছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চন্দ্রিমা (শ্রীপুর, গাজীপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), শঙ্খ সিনেমা (খুলনা) এবং চিত্রালী সিনেমা (খুলনা)।

এদিকে, যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ: দ্য পেপার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম।

বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী। নির্মাতা আলী জুলফিকার জাহেদী নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন।

দেশের ৭টি হলে চলছে ‘কাগজ: দ্য পেপার’। এ হলগুলো হচ্ছে- লায়ন সিনেপ্লেক্স (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), রুটস ইন ক্লাব (সিরাজগঞ্জ) মর্ডান (দিনাজপুর) ও সংগীতা সিনেমা (খুলনা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category