রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

চ্যাম্পিয়ন্স লিগ ৭-১ গোলের বিশাল জয় জার্মান ক্লাব বরুশিয়ার

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ঘরের মাঠে সেল্টিককে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠলো বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে স্কটল্যান্ডের ক্লাবটিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিলো জার্মানরা।

মঙ্গলবার রাতে সিগন্যাল ইদুনা পার্কে সেল্টিককে রীতিমত তটস্থ করে রেখেছিল ডর্টমুন্ড। ম্যাচের সপ্তম মিনিটে এমরে কানের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।সেল্টিক অবশ্য লড়াইয়ে ফিরেছিল দুই মিনিটের মধ্যেই। নবম মিনিটে ডাইজেন মায়েদা ১-১ সমতা ফেরান। সেটিই যেন ছিল সেল্টিকের বড় ভুল।

এরপরই ক্ষুধার্ত বাঘের মতো অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে ডর্টমুন্ড। ১১ মিনিটে করিম আদেমি ফের এগিয়ে দেন দলকে। ২৯ আর ৪২ মিনিটে আরও দুই গোল করে দুর্দান্ত হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন জার্মান উইঙ্গার।মাঝে সারহো গুইরাসি ৪২ মিনিটে পেনাল্টি থেকে করেন এক গোল। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোলটিও করেন তিনি।৭৯ মিনিটে সেল্টিকের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ফেলিক্স এনমেছা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category