বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

‘ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর’ :যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারবেন কি না, সেটা নিয়ে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলে দিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তারা।

বিসিবি সভাপতির এই মন্তব্যের পর পুরো বিষয়টা চলে যায় সরকারের ওপর। তারা যদি সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে, তাহলে হয়তো অক্টোবরে দেশের মাটিতে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে পারতেন সাকিব।

এরপর সরকারের অবস্থান কী সাকিবের বিষয়ে, তা জানার অপেক্ষায় ছিল সবাই। শেষ পর্যন্ত সরকারের মনোভাবও জানা গেলো আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, ‘সংসদ সদস্য সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর।’

সাকিবের বিষয়ে সরকারের অবস্থান কী? জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা একটু কৌশলী উত্তর দেন। তিনি জানিয়ে দেন, খেলোয়াড় সাকিবকে নিয়ে কারো কোনো সমস্যা নেই। খেলোয়াড় সাকিবের নিরাপত্তারও সমস্যা নেই। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের নিরাপত্তার বিষয়টা নিয়ে সমস্যা আছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে।তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

অর্থ্যাৎ, বিসিবির মত সরকারও প্রকারান্তরে সাকিব আল হাসানের নিরাপত্তা দিতে না পারার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিলো।

আজ রোববার, সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিব আল হাসান সম্পর্কে এ মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category