রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার মুশির খান

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মুশির খান। আজ শনিবার নিজের হোমটাউন কানপুর থেকে লখনৌ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন দেশের ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় থাকা এই ক্রিকেটার।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দুর্ঘটনার শিকার মুশির ঘাড়ে চোট পেয়েছেন। তারা আশঙ্কা করছে, চোটের কারণে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইরানি ট্রফি ও রঞ্জি ট্রফির কয়েক রাউন্ড খেলতে পারবেন না মুশির।

ক্রিকইনফো জানতে পেরেছে, দুর্ঘটনার সময় মুশির তার বাবা এবং আরো দু’জনের সঙ্গে ভ্রমণ করছিলেন।প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও লখনৌ পুলিশের ট্রাফিক ডিরেক্টরেটের একজন সদস্যের কাছ থেকে ক্রিকইনফো জেনেছে, মুশির টয়োটা ফুরচুনারের একটি মাঝারি আকারের কারে চড়ছিলেন। গাড়িটি লখনৌর উপকণ্ঠে আসলে দুর্ঘটনার কবলে পড়ে। পরে মুশিরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিত্সা দেওয়া হয়। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।

মুশিরের শারিরীক অবস্থার কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মুম্বাইয়ের এই ক্রিকেটােরের অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত।ঘটনার পর মুম্বাইয়ে ফিরে গেছেন মুশির। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। বিসিসিআই এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল প্যানেল তার দেখভাল করবেন।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশির। এছাড়া গত মৌসুমের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। ইনজুরিতে পড়ে দারুণ ফর্মে থাকা ১৯ বছর বয়সী উদীয়মান এই তারকাকে বড় ধাক্কায় খেতে হলো।মুশির খান ভারতীয় জাতীয় টেস্ট দলের ক্রিকেটার সরফরাজ খানের ছোট ভাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category