রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড হয়েছে। দেশটিতে ২০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড হলো। এর আগে ১৩ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ২২৩ মিয়িলন ডলার বেড়ে ৬৮৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার হয়েছিল।ব্যাংকটির সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ফরেইন কারেন্সি অ্যাসেটস দুই বিলিয়ন ডলার বেড়ে ৬০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া সোনার মজুত ৭২৬ মিলিয়ন টন বেড়ে ৬৩ দশমিক ৬ বিলিয়ন টনে দাঁড়িয়েছে। একই সময়ে এসডিআর ১২১ মিলিয়ন ডলার বেড়ে ১৮ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হয়েছে।মূলত নগদ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজারে হস্তক্ষেপ করে থাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বিশেষ করে রুপির পতন ঠেকাতে তারা ডলার বিক্রি করে থাকে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category