রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, নিহত ১৫

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের একটি প্রত্যন্ত স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।তিনি বলেন, মূলত একটি সোনার খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।ইলহাম ওয়াহাব বলেন, ভূমিধসের ঘটনায় তিন জন আহত হয়েছেন ও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটিজুড়ে লাইসেন্সবিহীন বহু খনি রয়েছে। সেখানের পরিত্যাক্ত সাইটগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার সন্ধান করে থাকে।

ইলহাম খনিটি অবৈধ কিনা তা নিশ্চিত করতে পারেনি। তবে তিনি বলেছেন, নিখোঁজদের সন্ধানের প্রচেষ্টা চলমান থাকায় সাইটের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।তিনি বলেন, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ পুলিশ, সেনা ও বেসামরিক ব্যক্তিদেরসহ উদ্ধারকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে।বর্ষাকালে, সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঝুঁকি থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category