বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রবাসগামী কর্মীদের বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই চলবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি, প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির। এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকা পালন করবে না। দুই জায়গায় অনুমোদন নিতে হবে।

প্রবাসী উপদেষ্টা বলেন, তিন জায়গার পরিবর্তে যদি দুই জায়গার অনুমোদন লাগে, তাহলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে। যাওয়ার প্রস্তুতির সময় যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি, দুই থেকে আড়াই মাস লাগবে। আমরা চেষ্টা করব এক মাস কমানোর জন্য। আপনাদের নিশ্চিত করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category