বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ Time View

দিনের শুরুতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁবাসী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

ঘন কুয়াশায় ঢেকে থাকায় সর্বস্তরের মানুষের জনজীবন স্থবির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান- জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এই শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category