রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

যুক্তরাষ্ট্রে একদল বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বার্মিংহামের ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্টে স্থানীয় সময় রাত ১১টার পরে একাধিক বন্দুকধারী একদল মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি।তিনি জানান, পুলিশ দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারীকে ফুটপাতে ওপর গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পায়। ঘটনাস্থলেই তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়। চতুর্থ ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

ফিটজেরাল্ড বলেছেন, গুলিতে আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে হেফাজতে নিতে পারেনি। তদন্তে সহায়তা করতে পারে এমন যেকোনো ধরনের তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংস্থা এই ঘটনার তদন্ত শুরু করেছে।শনিবার রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে।পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৪০৩টি এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।

সূত্র: এএফপি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category