শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নাটকীয়তার পরে সমাবেশের অনুমতি পেলো ইমরান খানের দল

  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

দিনভর নাটকীয়তার পরে শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশের অনুমতি পেলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি পায় দলটি। তবে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে।

দিনভর নাটকীয়তার পরে শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশের অনুমতি পেলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি পায় দলটি। তবে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে।এরপর এক আইনজীবী পিটিআইকে সমাবেশের অনুমতি না দিতে লাহোর হাইকোর্টে আবেদন করেন। যদিও সে আবেদন খারিজ করে দেওয়া হয়।

তাছাড়া সমাবেশের অনুমতি দিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই। দলটির নেতা আলিয়া হামজা ও অন্যান্য নেতারা সমাবেশের অনুমতির জন্য আদালতের হস্তক্ষেপ চান।এরপর আদালত আইন অনুযায়ী ডেপুটি কমিশনারকে পিটিআইয়ের অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন।

যদিও অনুমতি পাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। সমাবেশে যাতে পিটিআই সমর্থকরা আসতে না পারে তার জন্য বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category