বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিশ্বকাপে অল এশিয়া ফাইনাল

  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও একবার শিরোপা জিতেছে জাপান। কলম্বিয়ায় চলমান বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই দলই। ২০০৬ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন জাপানের শ্রেষ্ঠত্বের লড়াই হবে আগামীকাল রোববার।

মেয়েদের এই বয়সভিত্তিক বিশ্বকাপে সর্বাধিক ৩ বার করে চ্যাম্পিয়ন জার্মানি ও যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানিকে বিদায় করেছে যুক্তরাষ্ট্র ও সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে বিদায় করেছে উত্তর কোরিয়া।

এশিয়ার আরেক দেশ জাপান কোয়ার্টার ফাইনালে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনাল মঞ্চে।

সর্বশেষ তিন আসরে জাপান একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছে। উত্তর কোরিয়া ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই আসরের সেমিফাইনালেও উঠতে পারেনি।রোববার নারী ফুটবলের অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া তৃতীয় শিরোপা জিততে নাকি জাপান ট্রফি জয়ের সংখ্যা ডাবল করে, সেটাই দেখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category