রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সমাবেশ নিয়ে আশাবাদী ইমরান খান, সবাইকে বেরিয়ে আসার আহ্বান

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

লাহোরে সমাবেশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। শনিবার (২১ সেপ্টেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বাঁচা মরার পরিস্থিতির কথা উল্লেখ করে সফলতার আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান খান।

এদিকে সরকারের দিক থেকে বাধা আসতে পারে এমন আশঙ্কা সামনে রেখেই পাঞ্জাবের রাজধানীতে জনসমাগম ঘটাতে অঙ্গীকারবদ্ধ সাবেক এই ক্ষমতাসীন দলটি।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বৃহস্পতিবার সাংবাদিকের ইমরান খান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জাতি সামাবেশে যোগ দিতে বেরিয়ে আসবে।

তিনি বলেন, আমি গত ১৫ মাসের বেশি সময় ধরে কারাগারে আছি, আরও থাকতে প্রস্তুত আছি। তাই কারাগারের জন্য মানুষের ভয় পাওয়া উচিত নয়। গত ২৮ বছর ধরে দলকে সংবিধান অনুসরণ করতে বলছেন বলেও উল্লেখ করেন এই সাবেক ক্রিকেট তারকা।

ইমরান খান বলেন, সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। তাই সবাইকে ২১ সেপ্টেম্বর লাহোরে আসার আহ্বান জানাচ্ছি। তাছাড়া সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বশেষ আশ্রয়স্থল। সেটিও যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পাকিস্তান ব্যানানা রিপাবলিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category