রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ইসরায়েলে ১৪০ রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৪০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এয়ারক্রাফট।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ১৪০ রকেট চিহ্নিত করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে।সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আশঙ্কা করা হচ্ছে, তাদের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় মোট ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category