শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ব্রাজিলও। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ আটে উত্তর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় হয়ে গেছে ব্রাজিলের।

উত্তর কোরিয়ার চে উন-ইয়ংয়ের ৪৯ মিনিটের গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি ব্রাজিলের মেয়েরা।

নারী ফুটবলে উত্তর কোরিয়া বেশ শক্ত প্রতিপক্ষ। এর আগে তারা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে শিরোপাও জিতেছে। এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারাই ছিল ফেবারিট।

তবে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে নিজেদের সহজাত আক্রমণাত্মক ফুটবল খেলেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। টুর্নামেন্টে ব্রাজিলই প্রথম দল হিসেবে প্রথমার্ধে এশিয়ার পরাশক্তিদের আটকে রাখে।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) এগিয়ে যায় উত্তর কোরিয়া। চে উন-ইয়ং ক্রস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন। ব্রাজিল তার জবাব দিতে পারেনি।

উত্তর কোরিয়ার মেয়েদের বিপক্ষে লক্ষ্যে কেবল ২ বারই শট নিতে পেরেছে ব্রাজিল। প্রতিপক্ষের ডিবক্সে যাওয়া হয়নি একবারও। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও মেয়েরা।

এদিকে টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বিদায় করেছে স্বাগতিক কলম্বিয়াকে। নির্ধারিত খেলা শেষ হয়েছিল ২-২ গোলের ড্রয়ে। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা।অন্য কোয়ার্টারে জাপান ১-০ ব্যবধানে জয় পায় স্পেনের বিপক্ষে। আর শেষ কোয়ার্টার ফাইনালে ২-২ ড্রয়ের পর পেনাল্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জার্মানির মেয়েরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category