বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মেসিকে ব্রাজিলের মারাকানায় আমন্ত্রণ

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের স্বপ্নভঙ্গ হয়েছে কোয়ার্টার ফাইনালেই।

তবে অখুশি নয় দেশটি। লাতিন আমেরিকাতেই বিশ্বকাপ যাওয়ায় উচ্ছ্বসিত দেশটির তারকা ফুটবলাররা; ইতোমধ্যেই আলবেসিলেস্তেদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক মেসিকে আমন্ত্রণ করেছে দেশটি। তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’তার নাম যুক্ত করা হব। যে কারণে পায়ের ছাপ লাগবে পিএসজির এই ফরোয়ার্ডের।

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর প্রাদেশিক ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন। সভাপতি আদ্রিয়ানো সান্তোস মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আর্জেন্টাইন এফএ’র মাধ্যমে।

আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘মেসি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে তাঁর গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন খেলোয়াড়, যিনি ফুটবলের বহু বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। ’

মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাজিলে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তার পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারাকানায় গিয়ে পায়ের ছাপ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category