বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

গত ১৫ বছর গান গাইতে পারিনি আমার কণ্ঠরোধ করে রাখা হয়েছে:কণ্ঠ শিল্পী মনির খান

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আমি ১৫ বছর গান কোন গাওয়ার সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলো তে। বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন তাও আবার সেটা অহরহ তা নয়। তাদের মধ্যে হয়ত কারো ফোন গেছে আমাকে কেন ডাকা হচ্ছে না। তারা হয়ত ভালোবেসেই হউক কিংবা আমার শ্রোতাদের অনুরোধেই হউক তারা দুই একটি অনুষ্ঠান আমাকে দিয়ে করিয়েছে। কিন্তু সরকারি কোন জাতীয় প্রতিষ্ঠান যেমন, বিটিভি, রেডিও স্টেশন, শিল্পকলা একাডেমি তে আমাকে ডাকা হয়নি। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেলে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় “মনির খান সন্ধ্যা ” সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান। এসময় মনির খান বিনা পারিশ্রমিকে বন্যার্তদের সহযোগিতার জন্য গান করেন।

এসময় মনির খান আরো বলেন, আমি ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি। সাধারণ মানুষের ভালোবাসার ফল এবং জুড়ি বোর্ডের মাধ্যমে। আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায়, সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে। আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মতের(বিএনপির) ছিলাম বলে। এই মতের কারণেই আমাকে গত ১৫ বছর আমার কন্ঠ রোধ করে রাখা হয়েছে। আমার সংগীতের পায়ে শিকল পড়ানো হয়েছিল। একটা ওয়াল বা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নিরবে নিজে নিজে যুদ্ধ করেছি। যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসে এই গানের সূত্র ধরে যারা গানের সুর পোষে রেখে একজন মনির খান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছি সুস্থ আছি। মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মো. আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, দাতু মো. সেলিম, মো. কাউসার হোসেন, কমিউনিটির নেতা মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী মো. রমজান আলী, ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. রাসেল রানা, ব্যবসায়ী মো.রিপন মিয়া, মো. রমজান মিয়া, নূরে সিদ্দিকী সমন,মো. বিল্লাল মিয়া ও সোহাগ সহ শতাধিক প্রবাসীবৃন্দ। এসময় মনির খানের সংগীত সন্ধ্যার বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গভয়েস ব্যান্ডদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category