শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ করলো পিসিবি

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

এখন থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া বাবদ দৈনিক ভাতা পাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবক সংস্থাটির এমন সিদ্ধান্তে হতাশ দেশটির নারী ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে অনুশীলন ক্যাম্পে থাকাকালীন ক্রিকেটাররা পেলেন এখন হতাশাজনক খবর। পিসিবির আকস্মিক এই সিদ্ধান্ত ক্রিকেটারদের অনুশীলনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এ সিদ্ধান্তের পক্ষে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘খেলোয়াড়দের দৈনিক ভাতা দেওয়া হচ্ছে না। কারণ বোর্ড এখন তাদের আবাসন এবং দিনে তিন বেলা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছে।’

পিসিবির এমন সিদ্ধান্তে নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বৈষম্যের রেখা স্পষ্ট হয়ে গেছে। কারণ, পুরুষ দলের খেলোয়াড়দের অনুশীলনের জন্য নিয়মিতই ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের জন্য আবাসন ও খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকছেএমন একটি সময়ে সিদ্ধান্তটি এলো, যখন ক্রিকেটীয় কর্মকাণ্ডে উদার হস্তে অর্থ দিচ্ছে পিসিবি।

পাকিস্তানে চলমান পুরুষদের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কাপের পাঁচ দলের মেন্টরদের মাসিক ৫০ লাখ রুপি বেতন দিচ্ছে বোর্ড। এছাড়া ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য স্টেডিয়াম সংস্কার করতে ১ হাজার ২৮০ কোটি রুপি ব্যয় করছে পিসিবি।

অন্যান্য জায়গায় এত অর্থ ব্যয়, অথচ নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ- ব্যাপারটি মেনে নিতে পারেননি পাকিস্তানের এক সাবেক ক্রিকেটার।তিনি বলেন, ‘কয়েক লাখ রুটি বোর্ডে কী এমন পার্থক্য করবে, যেটি মনে করে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? এটি নারীদের ক্রিকেটে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category