বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

রোনালদোর ‘গোট’ হওয়ার দিনে কোনোমতে ড্র আল নাসরের

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

চলতি মাসের শুরুর দিকে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত এই কীর্তির স্বীকৃতিসরূপ গতকাল শুক্রবার পর্তুগালের এই তারকাকে ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) উপাধি দিয়েছে তার ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোকে ‘গোট ৯০০ গোল’ লেখা বিশেষ জার্সি উপহার দেয় ক্লাবটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ শেয়ার করা একটি ভিডিওতে রোনালদোকে জার্সি উপহার দেওয়ার মুহূর্ত প্রকাশ করেছে আল নাসর।উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলের সুবাদে ৯০০ গোল পূর্ণ হয় রোনালদোর। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে আরও এক গোল করে সংখ্যাটিকে ৯০১- এ নিয়ে যান ‘সিআরসেভেন’।৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর গতকালই প্রথমবার আল নাসরের হয়ে খেলতে নামেন রোনালদো। এরপরই তাকে দেওয়া হয় বিশেষ জার্সি।

সৌদিতে ‘গোট’ হয়ে ওঠার দিনটি রাঙাতে পারেননি রোনালদো। এদিন কোনো গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। এমনকি নিজের ক্লাব আল নাসর প্রায় হেরেই বসেছিল। শেষ মিনিটে আল আহলির আত্মঘাতী গোলে কোনোমতে ড্র করে আল নাসর। ১-১ সমতায় ম্যাচ শেষ করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রোনালদোর।

গতকাল কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে দারুণ শুরু করেছিল আল নাসর। কিন্তু ৫৭ মিনিটে আল আহলির ফ্রাংক ক্রেসি গোল করে বসেন। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আল নাসর। এই গোল ম্যাচের মূল সময় ৯০ মিনিটেও শোধ করতে পারেননি রোনালদোরা।অবশেষে ৯৯ মিনিটে আল আহলির মোহাম্মদ আল হুরায়জির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে আল নাসর। ভাগ্যের এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category