রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

লালবাজারের পর এবার স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের ‘সাফাই’ অভিযান

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

প্রতীকী শিরদাঁড়া নিয়ে গত সপ্তাহে কলকাতা পুলিশের সদরদপ্তর লালাবজার অভিযানে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। এবার প্রতীকী মস্তিষ্ক নিয়ে তারা হাজির হলেন সল্টলেকের স্বাস্থ্য ভবন ‘সাফাই’ অভিযানে।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনরত চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের কাজে ফিরতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।কিন্তু কোনো কিছুতেই অবস্থান বদলাননি আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তিন কর্মকর্তার পদত্যাগ দাবিতে স্বাস্থ্য ভবন ‘সাফাই’ অভিযান করেছেন তারা।

এদিন হাতে ঝাড়ু এবং প্রতীকী মস্তিষ্ক নিয়ে স্বাস্থ্য অভিযান করেন চিকিৎসকরা। তাদের মিছিল স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় বসেই বিক্ষোভ করতে থাকেন প্রতিবাদীরা।

আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি পদক্ষেপই বিফলে যাচ্ছে।

চিকিৎসকরা আরও বলেন, আমাদের ৫ দফা দাবির কোনো সমাধান হয়নি। আমরা চাই, মুখ্যমন্ত্রী এই দাবি পূরণের ব্যবস্থা করুন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় আমরা আন্দোলনে থাকবো। তিন স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগসহ আমাদের যেসব দাবি রয়েছে, তা মানা না হলে আন্দোলন আরও জোরালো হবে।এর আগে, গত ২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবিতে লালবাজার অভিযান করেছিলেন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকরা। সেসময় তাদের হাতে ছিল প্রতীকী শিরদাঁড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category