শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

সারেতে সাকিবের অভিষেক, দলে আছেন কারা?

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

পাকিস্তান সিরিজ শেষ করে গত ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। মাঝের এই সময়্টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান।

আজ রোববার সারেতে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার।টন্টনে টস জিততে পারেনি সাকিবের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সমারসেট। চার দিনের এই ম্যাচে সাকিবদের দলে আর কারা খেলছেন, তা দেখে নেওয়া যাক-

সারে একাদশ

ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল।

টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব।কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category