রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৯

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি শহর ও অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত ও শুক্রবার ভোরে চীন সীমান্তবর্তী শান রাজ্যে এই হামলা চালানো হয়।

জাতিগত সশস্ত্র গোষ্ঠী টা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) অভিযোগ করেছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ‘ইচ্ছা করে’ বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণের মাধ্যমে জান্তা বাহিনী যুদ্ধাপরাধ করছে।টিএনএলএ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ১টা ৩৫ মিনিটে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের নামখাম শহরে বেসামরিক বাড়ি এবং একটি পাবলিক হল লক্ষ্য করে ৫০০ পাউন্ড ওজনের দুটি বোমা ফেলে জান্তা বাহিনীর যুদ্ধবিমান।এতে ১১ জন বেসামরিক লোক নিহত হন, যাদের মধ্যে দুটি শিশু এবং একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এসময় আহত হন আরও ১১ জন।

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে শান রাজ্যের দক্ষিণে মবি শহরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে বোমা ফেলে জান্তার যুদ্ধবিমান। এতে ছয় শিশুসহ আটজন নিহত হন। আহত হন অনেকে। হামলার পর থেকে আরও একজন নিখোঁজ রয়েছেন।

প্রোগ্রেসিভ কারেনি পিপল ফোর্স (পিকেপিএফ) জানিয়েছে, হামলার নিশানা হওয়া এলাকাটি বর্তমানে কারেনি প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন।‘ব্যাংকক আইডিপি ক্যাম্প’ নামে পরিচিত ওই আশ্রয়কেন্দ্রে ১৬০টি তাবুতে ছয়শ’র বেশি বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। আশ্রয়কেন্দ্রটিতে এ নিয়ে অন্তত সাতবার বিমান হামলা চালানো হলো বলে দাবি করেছে পিকেপিএফ।

সূত্র: ইরাবতি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category