রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ভারতীয় প্লেনের তুরস্কে জরুরি অবতরণ

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

মুম্বাই থেকে ফ্র্যাঙ্কফুর্টগামী ভিস্তারার একটি প্লেনে বোমাতঙ্কের পর তুরস্কের এরজুরাম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রী ও বিমানের ক্রু সদস্যরা সবাই নিরাপদে রয়েছেন।

জানা গেছে, একজন ক্রু সদস্যের চোখে পড়ে যায় একটি কাগজ। যেখানে বিমানে বোমা থাকার কথা লেখা ছিল। এরপরই তিনি অন্যদের সতর্ক করে দেন।

ভিস্তারার এক মুখপাত্র জানিয়েছেন, আশঙ্কা তৈরি হওয়ার পরই সেটি তুরস্কে অবতরণ করানো হয়। দ্রুত নিরাপত্তা এজেন্সি প্লেনটির ভেতরে তল্লাশিও চালিয়েছে। তবে সবাই নিরাপদে রয়েছেন।

গত জুনেই প্যারিস থেকে রওনা হওয়া ভিস্তারার একটি বিমানেও বোমাতঙ্ক দেখা দেয়। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় সেটিকে। সেবারও একই ধরনের টিঠি পাওযা গিয়েছিল। তারপর দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ২৯৪ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মীকে।

নিরাপত্তারক্ষীরা বোমার সন্ধানে গোটা প্লেনে তল্লাশি চালান। কিন্তু কোনো বিস্ফোরকের হদিশ মেলেনি। তার কয়েকদিন আগেই বারাণসী থেকে দিল্লিগামী ইন্ডিগোর প্লেনেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি।

সূত্র: এনডিটিভি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category