বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রেমিকাকে নিয়ে কোথায় উড়াল দিলেন হৃতিক!

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। বলিপাড়ায় তাদের প্রেমকাহিনি সবারই জানা। প্রায়ই নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদেরকে। এবার প্রেমিকাকে নিয়ে অবসর যাপনে উড়াল দিলেন হৃতিক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে এই প্রেমিক যুগলকে। এ সময় তাদের সঙ্গে ছিলেন হৃতিকের দুই পুত্র রেহান ও রিদান। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন হৃতিক-সাবা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, হৃতিকের পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও তার ওপরে জ্যাকেট। সঙ্গে হালকা হলুদ-বাদামি রঙের ট্রাউজার এবং মাথায় একটি ক্যাপ পরেছেন তিনি। আর হালকা সবুজ রঙের কো-অর্ডস পরেছেন সাবা।

জানা গেছে, প্রেমিকা সাবা এবং দুই ছেলেকে নিয়ে ক্রিসমাসের ছুটি কাটাতে কোথাও ঘুরতে যাচ্ছেন হৃতিক। তবে তারা কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, কয়েক মাস গুঞ্জন উঠেছিল, প্রেমিকা সাবাকে শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট উঠবেন হৃতিক। আর নতুন সেই বাড়িতে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল। সূত্র: হিন্দুস্তান টাইম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category