রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারতে হাসিনার মুখ বন্ধ রাখতে হবে :পিটিআই’কে ড. ইউনূস

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করতে পারা ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে ‘অস্বস্তি’ তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। তার আগ পর্যন্ত ভারতে তার মুখ বন্ধ রাখতে হবে।ঢাকা থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বাংলাদেশ যতদিন না শেখ হাসিনাকে ফেরত চাইবে, ততদিন যদি ভারত তাকে রাখতে চায়, তাহলে শর্ত হতে হবে, তার মুখ বন্ধ থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি, তাকে (শেখ হাসিনা) চুপ থাকতে হবে… তাকে সেখানে (ভারত) আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে, তিনি স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন। জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন।

ড. ইউনূস বলেন, ভারতে বসে তিনি (শেখ হাসিনা) কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটি কেউ পছন্দ করছে না… এটি আমাদের জন্য ভালো নয়, ভারতের জন্যও নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন একেবারে তলানিতে। এটি উন্নত করতে হলে একসঙ্গে কাজ করতে হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category