শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বাস উল্টে শিশুসহ ৮ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

যুক্তরাষ্ট্রে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) সকালে দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

ভিক্সবার্গ ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ারেন কাউন্টিতে একটি বাস উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ জন আরোহী ছিল।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, লাল রংয়ের গাড়িটিকে হাইওয়ের পাশে রেখে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, দুর্ঘটনার পর বাসটির ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় গুয়েতেমালার ১৬ বছর বয়সী এক কিশোরী এবং তার ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে।কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মিসিসিপি হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় হতাহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category