রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

পর্তুগালে দমকল বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া পর্তুগিজ মিডিয়াকে জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।

পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য।

দুর্ঘটনার পর ৪৪ বছর বয়সী বেসামরিক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জেন্ডারমেরির মুখপাত্র মাফালদা অ্যালমেইডা।হেলিকপ্টারটি পোর্তো শহর থেকে ভেতরের দিকে অবস্থিত বাইয়াওর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে লেমেগো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category