রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বোমা হামলার ঘটনায় পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার চারদিন পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনীয় সরকারের একটি ওয়েবসাইটে মিকোলা ওলেশচুককে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ করা হয়। এর কিছু সময় পরেই জেলেনস্কি এক ঘোষণায় বলেন, মানুষকে আমাদের রক্ষা করতে হবে। কর্মীদের রক্ষা করতে হবে। আমাদের সব সৈন্যর দেখভাল করতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে কমান্ড স্তরকে শক্তিশালী করতে হবে।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাভোনোঝাকা সাময়িকভাবে বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তদন্তের ঘটনায় মার্কিন বিশেষজ্ঞরাও যোগ দিয়েছেন।এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানটি রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না। পাইলটের ব্যর্থতা থেকে শুরু করে যান্ত্রিক ত্রুটিসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসে ইউক্রেনের হাতে এফ-১৬ যুদ্ধবিমানের চালান এসে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এ ধরনের ছয়টি যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। তবে এর মধ্যে একটি দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ায় বেশ ক্ষতি হলো কিয়েভের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category