বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপে পরাজয়: ফ্রান্সে সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ Time View

আর্জেন্টিনার সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে হার মেনে নিতে পারছে না ফরাসিরা। রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে ফ্রান্সের সমর্থকদের।

নিজ দেশের এমন পরাজয়ে শহরের সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙার ঘটনা ঘটেছে। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। সংঘর্ষে জড়িত কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও এ ঘটনার বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল ও আতশবাজি ছুঁড়েছে। তার পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে।

এদিকে বিক্ষোভের আশঙ্কায় রোববার (১৮ ডিসেম্বর) ১৪ হাজার পুলিশ মোতায়েন করার কথা আগেই জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

খেলার শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category