শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে খেলবেন সাকিব-তামিম

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

সবকিছু ঠিকঠাক থাকলে একই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিব আল হাসান আর তামিম ইকবালকে। যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট ‘সিক্সটি স্ট্রাইকার্সে’ খেলবেন বাংলাদেশ দলের এই দুই বড় তারকা।

ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ অক্টোবর, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নেব, যা শুরু হবে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। আমি বাংলাদেশের সমর্থকদের মাঠে দেখার অপেক্ষায় আছি। আমি জানি, বাংলাদেশের অনেকেই সেখানে (ডালাস) থাকেন। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

সাকিব ও তামিম ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ নবি, ইমরান তাহির, কুশল মেন্ডিস, হাশমতউল্লাহ শহীদি ও শহীদ আফ্রিদির মতো তারকারা।

সাকিব-তামিমের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। তবে সাকিবের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নির্ভর করছে তার জাতীয় দলে থাকা না থাকার ওপর।আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ৬, ৯ এবং ১২ অক্টোবর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগও চলবে এই সময়টাতেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category