শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

পিসিবি থেকে পদত্যাগ করছেন ওয়াকার ইউনুস

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ওয়াকার ইউনুস, এমন দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম।

গেল কয়েকদিন আগে পিসিবির ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় ওয়াকার ইউনুসকে। তিন সপ্তাহের জন্য তাকে এই পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এ অল্প সময় শেষ হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট উপদেষ্টা হওয়ার জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিলেন সাবেক দেশটির ক্রিকেট ওয়াসিম আকরাম। ব্যক্তিগত কারণ ও কাজের চাপ দেখিয়ে সেই প্রস্তাব পেয়ে নাকচ করে দেন তিনি। পরে ইউনুসকে এই পদে নিয়োগ করেন বোর্ড সভাপতি মহসিন নকভি।

কথা ছিল, পিসিবির বেঁধে দেওয়া তিন সপ্তাহ শেষ হওয়ার পর নতুন উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটিই করা হয়েছে। এরইমধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন। এরপর সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

নতুন এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন না ইউনুস এমনটিই জানা গেছে পাকিস্তানের গণমাধ্যমের খবরে। পিসিবির নির্ভরযোগ্য সূত্র ‘পিটিআই’কে জানিয়েছে, ‘বোর্ড ক্রিকেট বিষয়ক উপদেষ্টা পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন যে প্রার্থীরা আবেদন করেছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। ওয়াকার ইউনুস পিসিবির গণবিজ্ঞপ্তিতে উপদেষ্টার পদের জন্য পুনরায় আবেদন করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে ওয়াকার বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানাননি।’

পদত্যাগের আগে পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য একটি রোডম্যাপ দিয়েছেন ওয়াকার। এর মধ্যে অন্যতম হলো, বোর্ডে সাবেক ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া।

ওয়াকার বলেছিলেন, ‘ক্রিকেটের বর্তমান অবস্থা পরিষ্কার। এর উন্নতি প্রয়োজন। যদিও স্টেডিয়ামগুলো গুরুত্বপূর্ণ। তবে আমাদের মনোযোগ খেলার মান বাড়ানোর দিকে হওয়া উচিত। এই প্রক্রিয়ায় নামী ক্রিকেটার এবং কিংবদন্তিদের জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ব্যক্তিদের ক্রিকেটে নিয়ে আসার জন্য চেয়ারম্যানের মনোভাবটি চমৎকার। আমরা কিছু কিংবদন্তির সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি। শীঘ্রই তাদের নাম ঘোষণা করবো, যারা খেলাধুলাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি এই ধারণাটিকে পুরোপুরি সমর্থন করি এবং আশা করি এটি সফল হবে।’

ক্রিকেটের মাঠে পাকিস্তানের সময় ভালো যাচ্ছে না। গতকাল রোববার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট হেরেছে তারা। এতে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট আগামী ৩০ আগস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category