রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। ইসরায়েলের হারেৎজ সংবাদমাধ্যম জানিয়েছে, এয়ার ফ্রান্স, ইতিহাদ এয়ারওয়েজ এবং আজিয়ান এয়ারলাইন্স ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।

হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর জবাবেই হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছুড়েছে। ফলে যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল-আবিব বিমানবন্দর। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিমান সংস্থাও তাদের কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে।

ফলে বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইট ইসরায়েল থেকে ছাড়ছে না এবং একই সঙ্গে ইসরায়েলেও আপাতত কোনো ফ্লাইট অবতরণ করবে না।

১৬টির বেশি এয়ারলাইন্স জানিয়েছে, তারা আপাতত ইসরায়েলির সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। কিছু কিছু এয়ারলাইন্স সোমবার পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। আবার অনেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বাতিল রেখেছে।

এর আগে ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পরিকল্পনা মাফিক ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানানো হয়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভেতরে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর পরই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।এক বিবৃতিতে ইয়োভ গ্যালেন্ট বলেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকি নস্যাৎ করার জন্য আমরা লেবাননে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। আমরা বৈরুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য আমাদের সব উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর।

পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ইয়োভ গ্যালেন্ট। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, দুই নেতা আঞ্চলিক উত্তেজনা এড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category