সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো করতে দেব না:মমতা বন্দ্যোপাধ্যায়

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধষর্ণের পর হত্যার ঘটনায় যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাদের আঙুল ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তিনি আরও বলেন, ‘ওরা জানেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তাই আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে শনিবার (১৭ আগস্ট) কোচবিহার জেলা জুড়ে পথে নেমেছিল তৃণমূল। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জসহ সর্বত্রই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বলেন, ‘এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেয়া হবে।

এদিকে উদয়নের এই বক্তব্যের পর কটাক্ষ করেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, ‘হাজার হাজার, লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে। রাত দখল করেছেন নারীরা। তিনি কয়টা আঙুল ভাঙবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category