রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

গাজীপুরে ফ্ল্যাটে আগুন, স্বামী-স্ত্রীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অগিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে এক দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে শুকুর শিকদারের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেন। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় পুলিশকে সংবাদ দেওয়া হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, শনিবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category