শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বিপিএলের দল কিনেছেন শাকিব খান

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

‘আয়ের ভাগ চাই, না হলে পরেরবার থাকব না’, বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই এমন হুংকার ছেড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। অথচ পরের আসরের আয়োজন নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়ে যেতেই তাঁকে আলোচনা করার জন্যও আর খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার আসন্ন বিপিএলে অংশ নেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটই এর কারণ।

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে খবর। তাঁর সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিসিবি। তাই কুমিল্লাকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে তারা।
এদিকে আবার বদলে যাচ্ছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানাও।

ছাত্র আন্দোলন শুরুর আগেই নিউটেক্স গ্রুপ জানিয়ে দেয়, পরের বিপিএলে তারা অংশ নেবে না। নতুন মালিক হিসেবে তাই ওয়ালটনের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যানকে সুযোগ দিয়েছে বিসিবি। দলটির মালিকানায় যুক্ত আছেন নায়ক শাকিব খান। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকাও বিসিবিতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ফ্র্যাঞ্চাইজি চাইলে দুর্দান্ত ঢাকা নামেই অংশ নিতে পারবে, আবার সুযোগ পাবে নাম বদলেরও।
বদল আসছে ব্যবস্থাপনায়ও। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল ও সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক গাঢাকা দিয়েছেন। সঙ্গে দেশের চলমান পরিস্থিতি বিচারে এবারের বিপিএল আলোর মুখ দেখবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। বোর্ডের একটি সূত্র অবশ্য গতকাল শুনিয়েছে আশার কথাই, ‘বিপিএল শুরু হতে আরো চার মাসের বেশি সময় বাকি।

কুমিল্লা ছাড়া মালিকানা বদলে আসা ঢাকার সঙ্গে থাকার কথা আগের সব ফ্র্যাঞ্চাইজিরই। শঙ্কা থাকলেও সিলেট স্ট্রাইকার্স থেকে যাচ্ছে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শুধুই মৌখিক সম্মতি জানিয়ে রেখেছে। এ জন্য আরো দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। শুরু নয়, সেটি হবে সেপ্টেম্বর মাসের শেষে। বিপিএলের সূচি ধরা হয়েছে ২৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category