বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সাকিব-মিরাজ আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

বাংলাদেশ সফররত ভারতীয় ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে আইসিসি থেকে সুখবর পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

বুধবার (১৪ ডিসেম্বর) আইসিসির প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।

অন্যদিকে, তিন ম্যাচ সিরিজের দুটিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা সিরিজ জিতে নেওয়া মিরাজ র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বর স্থান দখল করে নিয়েছেন। ২৫ বছর বয়সী মিরাজ এবারই প্রথম ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন।

সর্বশেষ হালনাগাদ ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৮৯ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন সাকিব। ৩১০ পয়েন্ট নিয়ে ২ নম্বর অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। মেহেদী হাসান মিরাজ ২৮৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে ১৪১ রান সংগ্রহ করেছেন এবং নিজের ঝুলিতে পুরেছেন ৪ উইকেট।

এদিকে, ওয়ানডেতে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান পেয়েছেন সাকিব ও মুস্তাফিজ। ৮ নম্বরে থাকা সাকিবের ৬৫২ রেটিং এবং ৯ নম্বরে থাকা মুস্তাফিজের রেটিং ৬৩৮।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category