সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

জেল থেকে বেরিয়ে আনন্দ মিছিল, ভিডিও ভাইরাল হতেই ফের জেলে যুবক

  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

জেল থেকে ছাড়া পাওয়ার আনন্দই যেন কাল হলো ভারতের এক গ্যাংস্টারের। জেলমুক্তির আনন্দে বিরাট মিছিল বের করেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই তাকে ফের তাকে যেতে হলো জেলে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা হর্ষদ পাটাঙ্কার একজন কুখ্যাত গ্যাংস্টার। মাদকপাচার থেকে খুন, জখম, রাহাজানির মতো বহু অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তার। আর সেই কারণেই যেতে হয়েছিল জেলে।

গত ২৩ জুলাই জেল থেকে বের হন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বহু অনুরাগী। তারপর শুরু হয় বিরাট ব়্যালি। দেখা যায়, ১৫টি মোটরসাইকেল সারি বেঁধে চলেছে। আর হর্ষদ রয়েছেন গাড়িতে। গোটা রাস্তাজুড়ে চলেছে সেই ব়্যালি।

বেথেল নগর থেকে আম্বেদকার চক পর্যন্ত চলে হর্ষদের এই আনন্দ মিছিল। এর কারণে বিপর্যস্ত হয় যান চলাচলও।

সেই মিছিলের দৃশ্য রিল বানিয়ে সোশাল মিডিয়ায় আপলোড করেন হর্ষদের সাগরেদরা। লিখে দেন ‘প্রত্যাবর্তন’। সেই ভিডিও ভাইরাল হওয়াই যে কাল হবে, তা আর কে ভেবেছিল!

কিন্তু এতেই ঘটে যায় গোলমাল। রাতারাতি ছড়িয়ে পড়া সেই ভিডিও পুলিশের নজরে পড়ে। এরপরই ফের গ্রেফতার করা হয় হর্ষদকে। সেই সঙ্গে তার ছয় সাঙ্গপাঙ্ককেও পাকড়াও করেছে পুলিশ।অভিযোগ, অননুমোদিত সমাবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন হর্ষদ। আর তার জন্য এবার সাজাও পেতে হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category