বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আ.লীগ মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষা দেয়: শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এ দেশে মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু জানে বেঁচে থাকাটাই তো মানবাধিকার না। আজকে আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি, বিএনপি কত মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে? এক কোটি ৬৯ হাজার মেট্রিক টন খাদ্য ছিলো। আমরা আজকে চার কোটি ৭২ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করছি। আমরা চালই তো উৎপাদন করছি চার কোটি চার লক্ষ মেট্রিক টন। গম, ভুট্টা সব আমরা উৎপাদন করছি।

শেখ হাসিনা বলেন, মানুষকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি, স্বল্প মূল্যে দিচ্ছি। করানোর সময় বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। আমরা বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, সমগ্র বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।

বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই গুমের সংস্কৃতি শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।

এসময় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র এবং কানাডার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা খুনীদের মানবাধিকার রক্ষা করছে।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category