বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শাকিব খান পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

ঢাকাই সিনেমার ব্যস্ত নায়ক শাকিব খান। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিচ্ছেন তিনি। সর্বশেষ ‘তুফান’ সিনেমা মুক্তি পায় শাকিব খানের। সিনেমাটি মুক্তর পর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান। দেশের ১৬টি দেশে মুক্তি ‘তুফান’ পেয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানে শাকিব খানকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিব খান।

ঢাকাই নায়কের কাছে জানতে চাওয়া হয়, যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে? জবাবে শাকিব বলেন, এখন আমি পরিকল্পনা করছি, পাকিস্তানে সিনেমা মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লেজেন্ড, বাংলাদেশেও লেজেন্ড। নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের সিনেমাতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। আমরা আবারও পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে সিনেমা মুক্তি দেয়া যায়।

এরপর পাকিস্তানে যাওয়া এবং সেখানকার শিল্পদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে। তাদেরও বাংলাদেশে আসতে হবে। আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।

গত ১৬ জুলাই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব। এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে তাকে দেয়া হয় ভিসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category