বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

লুটনে ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মতবিনিময়

  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

♦ ডেস্ক রিপোর্টঃমহীরুহসম ব্যাক্তিত্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব এম এ জি ওসমানীর স্মৃতি রক্ষার্থে বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট নামে নবগঠিত সংগঠনটির উদ্যোগে গত ২২শে জুলাই সোমবার ব্যারি পার্ক রোডস্থ এরোমা কফিতে সংগঠনটির সভাপতি নুরুল গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আহমেদ নানু ও নুনু মিয়ার যৌথ সঞ্চালনায় লুটনের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্বদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সকলেই যার যার বক্তব্যে জেনারেল ওসমানীর মুক্তি যুদ্ধের বীরগাথা,বর্ণাঢ্য সামরিক বাহিনীর পেশা ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন পাশাপাশি বক্তাগণ ওসমানীর স্মৃতি রক্ষা ও তরুণ প্রজন্মের নিকট তাঁর স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে সফলতার কাহিনী তুলে ধরার নিমিত্তে নব গঠিত সংগঠনটির সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সবাই দল মত নির্বিশেষে এই মহান ব্যক্তিত্বের তাঁর মুক্তি যুদ্ধের বিশাল অবদান আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি তাঁর জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব আব্দুর রশিদ বাবুল, কাজী সাদেক মিয়া, খুররম চৌধুরী, হান্নান মিয়া চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, মুহিবুর রহমান লাবলু, মোশাহিদ আলী বেলাল,আমিনুল হক আহাদ, সৈয়দ দেলোয়ার হোসেন, আজিজুল আম্বিয়া,নুর মিয়া, মিয়া মোহাম্মদ জামিল, নাজমুল চৌধুরী বাবুল,মাহবুবুল করিম সোয়েদ,জসিম উদ্দিন, মোজাহিদ খাঁন, জায়েদ মানিক চৌধুরী, জাবেদ মিয়া, বদরুল আমিন,তালাত মাহমুদ, ফখরুল ইসলাম, রাসেল আহমেদ ও মোমিন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category