রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

কার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন দীঘি?

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

দীর্ঘ তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইন্ডাস্ট্রিতে নানা সময়ে রাজনীতির শিকারও হয়েছেন। এমনকি তাকে কাস্ট করার পরে বাদ দিয়ে অন্যকে নেয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দীঘি।

অভিনেতা সুব্রত ও প্রয়াত দোয়েল দম্পতির মেয়ে দীঘি সম্প্রতি ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে এমন বিস্ফোরক অভিযোগ তোলেন। স্ট্যাটাসে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে ঘটে যাওয়া গত তিন বছরের বিব্রতকর তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

দীঘি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আপনি জানেন একজন স্টারকিড হওয়ার লড়াই, যার প্রধান তারকাই তার সঙ্গে নেই। আমি প্রায়ই অনেকের পোস্ট দেখি সেখানে নতুনদের কাস্ট করা হচ্ছে। তখন আমি হাসতে থাকি, মানুষ কেন আরেকজনকে মিথ্যা আশা দেয়। যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।’

তিনি লেখেন, ‘যারা নতুন প্রোজেক্টে জার্নি করছে তাদের সঙ্গে কোনও সমস্যা নেই আমার। কিন্তু আমি সেই ভুয়া মানুষদের জন্য ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে অপমাণিত করে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষ বেশি নিষ্ঠুর হয়—সে কথা উল্লেখ করে দীঘি লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মানুষ বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। তবে আমার কোনও অনুশোচনা নেই, কারণ আমি আমার দক্ষতা সম্পর্কে জানি এবং আমাকে চিনি। আমাকে যারা সত্যিই ভালোবাসে তাদের, আমার বন্ধু ও পরিবারের দোয়া রয়েছে আমার সঙ্গে। এছাড়া আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’

ইন্ডাস্ট্রির এমন সিন্ডিকেটে অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার এই লেখার পেছনে কোনও উদ্দেশ্য নেই। এটা সবাই জনেন। কিন্তু আমি এই ক্ষোভ তিন বছর ধরে পুষে চলেছি বুকে। এই সিন্ডিকেটের খেলায় আমি একদম ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি, দুঃখিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category