বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কেমন হবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বেশ কিছু ইনজুরির গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেরা একাদশই পাচ্ছেন কোচ স্ক্যালোনি।

বুধবার (৭ ডিসেম্বর) হঠাৎ গুঞ্জন উঠেছিল, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি পল। শঙ্কায় আছে নেদারল্যান্ডসের ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ডি পল জানিয়েছেন, ঠিক আছেন তিনি। ফলে আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভসরাকে পেয়ে খুশিই হবেন কোচ স্ক্যালোনি।

এদিকে শুধু ডি পলই নয়, উরুর চোট থেকে সেরে উঠেছেন শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে না নামা ডি মারিয়া। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকেও একাদশে দেখা যাবে।
এদিকে আর্জেন্টিনার গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডে থাকবেন মলিনা, রোমেরো, ওটামেন্ডি এবং আকুনা। মাঝ মাঠে ডি পলের সঙ্গে থাকবেন মার্ক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। যদি ডি পল ইনজুরির কারণে খেলতে না পারতেন, তবে তার জায়গায় খেলতেন লিয়ান্দ্রো পেরেদেস।
আর আক্রমণ ভাগে মেসির সঙ্গে থাকবেন আলভারেজ এবং ডি মারিয়া। এখানেও গুঞ্জন উঠেছিল আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে একাদশে খেলাতে পারেন স্ক্যালোনি। তবে আলভারেজের ফর্ম দেখে তাকে নিয়েই একাদশ সাজাবেন বলে ধারনা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি পল, মার্ক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category