বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

ফ্রান্সের খেলায় বিরক্ত হলে দেখবেন না: দেশম

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

ফ্রান্স ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেও দলটির খেলা দেখে তৃপ্ত নয় সমর্থকরা। অনেকের কাছে ফ্রান্সের এই ইউরোর পারফরম্যান্স বিরক্তিকর। স্পেনের বিপক্ষে সেমিফাইনালের সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনে কোচ দিদিয়ের দেশম বলেছেন,’ফ্রান্সের খেলায় বিরক্ত হলে দেখবেন না। অন্য খেলা দেখবেন।’

গ্রুপ পর্বে ৩ ও শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল-এই পাঁচ ম্যাচে ফ্রান্স ওপেন প্লে থেকে কোনো গোলই করতে পারেনি। দুটি ম্যাচে পেয়েছে আত্মঘাতি গোল, একটিতে পেনাল্টি। আর পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতেছে ট্রাইব্রেকারে।

এভাবে বৈতরণী পার হওয়া দলের খেলায় আনন্দ পায়নি ফরাসি সমর্থকরা। এমনকি বিশ্বব্যাপী ফুটবল ভক্তরাও অখুশি। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপের নামের পাশে মাত্র একটি গোল।

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের সেই গোলও পেনাল্টি থেকে। অথচ গত দুটি বিশ্বকাপে কি দূর্দান্ত পারফরম্যান্সই না করেছেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই স্ট্রইকার।

তবে এটা ঠিক ইউরোর শুরুতেই বড় ধাক্ক খেয়েছেন এমবাপে। অস্ট্রেয়িার বিপক্ষে ম্যাচে ভেঙ্গেছে তার নাক। খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। অপারেশন না লাগলেও মাস্ক পরে খেলতে হচ্ছে তাকে। সেখানে একটা অস্বন্তি থেকেই যাচ্ছে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘দলের খেলা দেখে দেশম বিরক্ত কি না’- একজন সুইডিশ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দেশম অনেকটা মজা করেই বলেছেন, ‘আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তবে ফ্রান্সের খেলা দেখার দরকার নেই। আপনাকে দেখতেও হবে না। অন্য খেলা দেখুন।’

দেশম বলেছেন, ‘দিন শেষে আমরা তো সেমিফাইনালে। এটি একটি বিশেষ ইউরো। সবার জন্যই কঠিন। আমরা যে ফলাফল করেছি, তাতে দেশের মানুষ খুশি হওয়ার কথা। আমরা লক্ষ্যেই আছি।’

এই টুর্নামেন্টে ফ্রান্স ও স্পেন দুই রকম পারফরম্যান্স করেছে মাঠে। তাহলে কি স্পেনকে এই টুর্নামেন্টের সবচেয়ে ফেবারটি মানছেন কিনা এমন প্রশ্নের জবাবে দেশম বলেছেন, ‘প্রতিপক্ষ সেরা। এটা বলে স্পেনের ওপর চাপ সৃষ্টি করতে চাই না।’

এমবাপের পারফরম্যান্স নিয়ে দেশম বলেছেন, ‘সে মৌসুমের শেষে কিঞ্চিত পিঠের সমস্যায় ভুগছিলেন। তার ওপর প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙ্গেছেন। এটা তার জন্য বিশাল ধাক্কা। নাকের সুরক্ষার জন্য এমবাপে মাস্ক পরে খেলেন। এখানে একট ভয় থাকে। তছাড়া দুষ্টিতে সমস্যা তৈরি করে। কিছুটা হলেও। পর্তুগালের বিপক্ষে ক্লান্ত হয়ে পরায় তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। এমবাপে আস্তে আস্তে সমস্যা কাটিয়ে উঠছে। তবে এটা ঠিক, কিছুদিন সময় লাগবে।’মিডফিল্ডার রাবিও বলেছেন, ‘এমবাপে ও গ্রিজম্যান কেউই পুরোপুরি ফিট ছিলেন না। উভয়ই তাদের স্বাভাবিক পারফর্ম করতে পারেননি। আমরা জানি তাঁরা কি করতে সক্ষম। গত বিশ্বকাপে কি করেছিল। তাদের কঠিন সময় যাচ্ছে। তবে তাদের নিয়ে আমাদের উচ্চ প্রত্যাশা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category