রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

হোটেল রুমে অগ্নিকাণ্ড, আতঙ্কে ঘুম উড়ল চঞ্চল-শ্রাবন্তীদের

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১১ Time View

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC)-তে অংশ নিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন টালেউডের তারকারা। এর মাঝেই ঘটে গেল অঘটন। ভোরের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠল হোটেলে।

অনেকেই তখন গভীর ঘুমে, কেউ আবার লেট নাইট পার্টি সেরে সবে মাত্র শুয়েছেন। এর মাঝেই ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই! হোটেলে আগুন লাগায় বিপদে পড়েন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা।

জানা গেছে, শিকাগোতে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। মূলত সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব তারকারা।

শিকাগোর পাঁচতারা হোটেলে রয়েছেন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা। রাতের পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে দ্রুত সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মিনিটের মধ্যেই দমকল হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভারতীয় গণমাধ্যমকে অরিন্দম শীল বলেন, গরম পোশাক ছাড়াই পাঁচ তলা হোটেল রুম থেকে নিচে নেমে যেতে হয় সবাইকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী— জীবন বাঁচাতে দৌড় দেন সবাই।

প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রাবন্তী, স্বস্তিকারা, সোহিনীরা ছাড়াও সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো তারকারা রয়েছেন শিকাগোয়। সূত্র: হিন্দস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category